মালদা

কালিয়াচকের দুই হাই মাদ্রাসার অভিভাভক নির্বাচনে একক ভাবে জয়লাভ করে বিজয় মিছিল তৃনমূলের

মালদার কালিয়াচকের দুই হাই মাদ্রাসার অভিভাভক নির্বাচনে একক ভাবে তৃনমূল কংগ্রেস জয়লাভ করাই মঙ্গলবার কালিয়াচক ১ ব্লক নেতা সামিম মিয়ার নেতৃত্বে ও তৃনমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় এক বিজয় মিছিলের। 

        উল্লেখ্য, কালিয়াচকের সিলামপুরে বাহাদুরপুর মোহাম্মাদিয়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে ৬ টি আসনের মধ্যে ৫ টি আসন তৃনমূল কংগ্রেস দখল করে। পাশাপাশি পারদেওনাপুর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনেও ফল গননার পর দেখা যায় এককভাবে তৃনমূল কংগ্রেস এই বোর্ড দখল করে। কংগ্রেসের শক্তঘাটি কালিয়াচকে তৃনমূলের এই জয়কে সামনে রেখে মঙ্গলবার সিলামপুরে বাহাদুরপুর গোটা এলাকা পরিক্রম করে এবং সবুজ আবির নিয়ে তারা খেলা করে সকলেই আনন্দে সামিল হন।